1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সন্তানদের বিরুদ্ধে ভরণপোষণের জন্য মামলা করলেন বাবা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সন্তানদের বিরুদ্ধে ভরণপোষণের জন্য মামলা করলেন বাবা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে সন্তানদের বিরুদ্ধে ভরণপোষণের জন্য মামলা করলেন বাবা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

৬৫ বছরের বৃদ্ধ রাজা মিয়া। ভোলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার বাসিন্ধা তিনি। তার দুই ছেলে জসিম ও রুবেল। দু‘ছেলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। খুব ভালো অবস্থানে রয়েছেন তারা। ছেলেরা ভালো থাকলেও গত ৮ বছর কোন খোঁজ খবর নিচ্ছেন না বাবার। দেন না ভরণপোষণও।  বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেরা খোঁজ খবর না নেয়ার কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। রাজা মিয়া কোনো উপায় না পেয়ে লালমোহন থানায় এসে ভরণপোষণের দাবীতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে এসে বৃদ্ধ রাজা মিয়া তার ছেলে জসিম ও রুবেলের বিরুদ্ধে ভরণপোষণের দাবী তুলে মামলা করেন বৃদ্ধ। তার অভিযোগ, তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েও বিগত ৮ বছর ধরে তার কোনো রকমের খোঁজ-খবর নেননি। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কা-ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণপোষণের দাবীতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দিবে বলে আশাবাদী বৃদ্ধ রাজা মিয়া।
ওসি মাহবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে বৃদ্ধ রাজা মিয়া এসে তার ভরনপোষনের দাবীতে দু‘ছেলের বিরুদ্ধে মামলা করেন। ওসি আরো বলেন, সকলে তাদের পিতা-মাতার প্রতি যতœশীল হতে হবে। অন্য কেউ যদি রাজা মিয়ার সন্তানদের মতো তাদের পিতা-মাতার সঙ্গে এ ধরনের আচরণ করে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন