1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জনগনের সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আছেন বলেই জনগনের অধিকার নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। দেশে হানাহানি বা সন্ত্রাসী কোন কার্যক্রম নেই।এর মধ্যে বিএনপি- জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করার বিভিন্ন পায়তারা করার চেষ্টা করছে।তাই আওয়ামীলীগের সকল সংগঠন ও কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন ঘিরে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। দেশের সকল মহৎ অর্জনগুলো হয়েছে দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বের কারনে।

রবিবার সকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে “বিএনপি-জামায়াতের নৈরাজ্য উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধলীগৌর নগর ইউনিয়ন দক্ষিণ শাখা আওয়মীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চু মাতাব্বরের সভাপতিত্বে এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ধলীগৌরনগর উত্তর আওয়মীলীগের আহবায়ক মাকসুদুর রহমান হাওলাদার, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক হাওলাদারসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন