1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে আমবার আই টি লিঃ এর শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে আমবার আই টি লিঃ এর শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে আমবার আই টি লিঃ এর শুভ উদ্বোধন

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান আমবার আই টি লিমিটেড এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।  বুধবার (২২ জানুয়ারী) উপজেলার পৌর ভবনের হল রুমে কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসেল আহমেদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান। মুন্নি ইসলাম,সহকারী কমিশনার (ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমবার আই টি লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান (এজিএম) মহসিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ ইন্টারনেটের বিভিন্ন সেবা  বিষয় তুলে ধরেন এবং বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রশংসা করে বলেন, জননেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় বাংলাদেশ এখন ধীরে ধীরে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে এবং সকল ক্ষেত্রে ই-গভর্নেন্স পরিচালনা করার অনবরত চেষ্টা অব্যাহত আছে।

কোম্পানির এজিএম মহসিন আলম কোম্পানিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন,  আমবার আই টি লিমিটেডের এর মাধ্যমে ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখানে দুর্দান্ত গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে যার সর্বোচ্চ স্পিড থাকবে ১২০mbps। বর্তমানে ক্যাবল সংযোগ ব্যবহার করে ওয়াইফাই ইন্টারনেটে যে সুবিধা পাওয়া যায়, আমাদের কোম্পানির বিশেষত্ব হলো তার চেয়েও অধিক বেশি স্পিডের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

এসময় অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদেরকে কোম্পানির পক্ষ থেকে এজিএম মহসিন আলম এবং অনুষ্ঠানের সভাপতি মোঃ জামাল উদ্দিন সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন। পরে প্রধান অতিথি ফিতা কেটে আমবার আই টি কোম্পানির কার্যক্রম উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন