1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন মিঝির বাজারে। মিঝির বাজার বন্ধু মহলের আয়োজনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাচিয়া মিঝির বাজার সংলগ্ন মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিনগত রাতে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচটি মুন্সী বাড়ি একাদশ ও কালির হাট বন্ধু মহল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হয় খেলা।

টসে জিতে মুন্সি বাড়ি একাদশ  দলটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য কালির হাট বন্ধু মহল একাদশকে ১৫০ রানের টার্গেট দেয় মুন্সি বাড়ি একাদশ।  নির্ধারিত ১০ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে কালির হাট একাদশ দুই রানে পরাজয় বরণ করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহীন রানার সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মহিবুর রহমান সুমন ও রাকিব হাওলাদার।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। মিঝির বাজার বন্ধু মহলের আয়োজনে, কাচিয়া ইউনিয়ন (৫ নং ওয়ার্ডে) ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শামীমের সভাপতিত্বে এ সময় ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা আসনের প্রাণ পুরুষ আলহাজ্ব আজম মুকুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব কাজি, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিন ইসলাম রুবেল, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী হীরা, বোরহানউদ্দিন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, সরকারি আব্দুল জব্বার কলেজ ছাত্র লীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ   টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ উল্যাহ খান, মোঃ রায়হান মিঝি,সিহাব হাওলাদার, শাহীন রানা সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন