1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ । আহত-১২, আটক-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ । আহত-১২, আটক-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ । আহত-১২, আটক-২

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৫৮ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরো ও হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবা উদ্দিন খান দুলাল এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মীরা বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী জালাল মীর (৪৫), শাজাহান মিয়া (২৫), জিদান (২৩), রিয়াজ (৩৫), রুবেল (৩২), বশির (৩০) এবং হাতপাখা প্রার্থীর কর্মী ফেরদৌস হাওলাদার (৪৮), মুশফিক রহমান (২০), সবুজ (৪৩), বেল্লাল (২০) হিরো হাওলাদার (৪০)।
আহত জালাল মীর কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। এ ঘটনায় মুশফিক ও বেল্লাল কে আটক করা হয়।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরো বলেন, পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হাতপাখার প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে।
হাতপাখা প্রতীকে প্রার্থী মেজবা খান দুলাল বলেন, নৌকার প্রার্থী পটুয়াখালী থেকে ৩০টি মোটরসাইকেলে লোক এনে শুক্রবার সকালে আমাদের কর্মীদের উপর হামলা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন