1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০০ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা

স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনতা বিষয়ক মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি এর উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুফল চন্দ্র গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার ওসি তদন্ত সাইফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি.এম শাহ্ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী। এছাড়াও সিপিপি , সিসিআরসি ও যুব সংগঠনসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন