1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন-এমপি শাওন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৬৬ বার পঠিত
Spread the love

 দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসারপর নারীদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। গর্ভবতী ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোটদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্ববান জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বিধবার বিকেলে লালমোহন পৌরসভা মহিলা লীগের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ড জোনাব আলী হাওলাদার বাড়ীতে উঠান বৈঠকে টেলিকনফারেন্সে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন। লালমোহন পৌরসভা মহিলা লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য রোকেয়া বেগম, পৌর মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক বানী মজুমদার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভুট্রু, ৭ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি সুইটি বেগম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন