1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনের বিএনপি নেতা কামাল মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনের বিএনপি নেতা কামাল মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনের বিএনপি নেতা কামাল মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম কামাল মিয়ার নামাযে জানাজা শেষে  তাকে গপারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামায অনুষ্ঠিত হয়। তিনি সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী,  দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
মাহবুবুল আলম কামাল মিয়া তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক মিয়ার কনিষ্ঠ পুত্র এবং চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মিন্টু মিয়ার ছোট ভাই।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানাযা নামাজের সময় টেলি কনফারেন্সের মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
জানাযার নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন বাটামারা পীর সাহেব মাওলানা মোহিববুল্লাহ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভোলা জেলা বিএনপির সহ সভাপতি মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, ভোলা আইনজীবি ফোরাম সভাপতি আমিরুল ইসলাম বাসেত, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমন, বাংলাদেশ প্রেসক্লাব তজুমদ্দিনের সভাপতি মোঃ রফিক সাদী, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন