1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকীতে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষ; সাবেক সেনা কর্মকর্তাসহ আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকীতে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষ; সাবেক সেনা কর্মকর্তাসহ আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকীতে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষ; সাবেক সেনা কর্মকর্তাসহ আহত-৫

আবদুল আলীম খান আকাশ ,পটুয়াখালী 
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩২ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান আকাশ ,পটুয়াখালী 

পটুয়াখালীর দুমকীতে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সাবেক সেনা কর্মকর্তাসহ একই পরিবারের পাঁচ জন আহত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার দুমকী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, মো লাবলু মিয়া(৩০), অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো মুসফিকুর রহমান (৫৩), মো কামাল মিয়া(৩০), মো চান মিয়া(৬৫), মো সাঈদ মিয়া(২০)।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো মুসফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মিয়া বাহিনীর প্রধান হাবিব মিয়া গংদের সাথে জমিজমা বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে মিয়া বাহিনীর লোকজন তার জমি দখল করে বেআইনি ভাবে সড়ক নির্মাণ কাজ শুরু করে। নিজ জমিতে গেলে বিষয়টি নজরে আসে তার(সেনা কর্মকর্তা)। পরে তিনিসহ তার স্বজনরা সড়ক নির্মাণে বাঁধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মিয়া বাহিনীর সদস্যরা।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাঁচ জন গুরত্বর আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিয়া বাহিনীর সক্রিয় সদস্য মো. জালাল মিয়া মুঠোফোনে বলেন, সেনা কর্মকর্তা মো মুসফিকের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। তবে তারা আহত হয়েছে কিনা জানি না। আমি ব্যস্ত আছি পরে কথা বলবল।
এ বিষয়ে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, এরকম কোন বিষয় আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন