1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির ২ শিক্ষার্থী নিহত, গুরুত্বর আহত ১. - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির ২ শিক্ষার্থী নিহত, গুরুত্বর আহত ১. - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির ২ শিক্ষার্থী নিহত, গুরুত্বর আহত ১.

আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী 
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৪০ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী 

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দশম শ্রেণির ৩ শিক্ষার্থী গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থী মারা গেছে।
জানা যায়, বুধবার (২২শে মার্চ) ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে স্কুলের দক্ষিণ পাশে ব্রিজের ওপর নবম শ্রেণির শিক্ষার্থীরা এ হামলার ঘটনা ঘটায়।
আহত শিক্ষার্থীরা হলো- নাফিস (১৬), মারুফ (১৫), সিয়াম (১৫)। আশংকাজনক অবস্থায় নাফিস ও মারুফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নাম না বলা শর্তে জানান, এরা কিশোর গ্যাং এর লোক। বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন অপকর্ম করে বেড়ান। স্কুলে ঠিকমতো যায় না। এরকম কিশোর গ্যাং এর লোক রয়েছে বিভিন্ন জায়গায়। এদেরকে নিয়ন্ত্রণ করে বড় মানুষ।
স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনা শুনেছি। এবং নাফিস ও মারুফ দুইজন শিক্ষার্থী বরিশাল হাসপাতালে নেয়ার সময় মারা গেছে। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও জানা যায়, বরিশাল হাসপাতালে নাফিস ও মারুফ নামের দুই শিক্ষার্থীকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং আমি সহ একাধিক পুলিশ সূর্যমনি অবস্থান করছি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন