1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাহমুদ লিটন ,লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮০৩ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন ,লালমোহন

যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে ভোলার লালমোহনে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস পালনে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।

রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন, ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচঁকাওয়াজ পরিদর্শন, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা, সন্ধায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। বাদ জোহর সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিক নজরুল, সহকারী (ভুমি) কমিশনার ইমরান-মাহমুদ-ডালিম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান , উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ফকরুল আলম হালাদার, পৌরসভা আ’লীগ আহবায়ক সফিকুল ইসলাম বাদলসহ সকল সরকারী দাপ্তরিক প্রধানগন।

এছাড়াও আ’লীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন মাধ্যমে জাতীয় কর্মসূচী পালন হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন