1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিশ্বমানের শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিশ্বমানের শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিশ্বমানের শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫৬১ বার পঠিত
Spread the love

 রফিক সাদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গঠনের লক্ষ্যে ১৫টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা আধুনিক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন।
এসময় এমপি শাওন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে  আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে।  আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। যাতে তারা উন্নত বিশ্বের  সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন আয়ত্ত করতে পারে।
এছাড়াও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ১৪টি গরু ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৫শ কৃষকের মাঝে ৫ কেজি আউস ধানের বীজ ও ২০ কেজি সার বিতরণ করেন।
এসময় উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, পরিসংখ্যান সহকারী মোঃ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন