1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ' লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ' লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’ লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে – এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১৫০ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে দেশের অভাবনীয় উন্নয়নের ফলে বাঙালি এখন বিশ্ব দরবারে মর্যাদাশীল জাতি বলে মন্তব্য করেছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলা যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে “উঠান বৈঠক” এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রায়চাঁদ বাজারে রিয়াজ চৌধুরীর বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা অনেক দূর এগিয়েছি। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার সুমির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামের সঞ্চালনায় এসময় রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ খালেক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, রমাগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার শিল্পী চৌধুরী, ছাত্রলীগ সভাপতি মোঃ বাবুল, যুবলীগ সহ-সভাপতি ইমাম হোসেন বাপ্পীসহ যুব মহিলা লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন