1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় আগুনে পুড়ে ৩ দোকান ছাই । ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২০ লক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় আগুনে পুড়ে ৩ দোকান ছাই । ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২০ লক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় আগুনে পুড়ে ৩ দোকান ছাই । ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২০ লক্ষ

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২১৪ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

ভোলা শহরের বাংলা স্কুল মোড়ের নবারুণ সেন্টারের বিপরীত পাশের হেদায়েত মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে হেদায়েত মার্কেটের একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।  ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে হেদায়েত মার্কেটের একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনে ফ্যাশন হাট ডিপার্টমেন্ট স্টোর, একটি টেলিভিশনের সার্ভিসিং সেন্টার, ও একটি ফ্রিজের এয়ারকন্ডিশনের সার্ভিসিং সেন্টার সহ তিনটি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  তদন্ত কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। ধারনা করা হচ্ছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন