1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সাংবাদিক গ্রেফতার ও কালো আইনের প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সাংবাদিক গ্রেফতার ও কালো আইনের প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে সাংবাদিক গ্রেফতার ও কালো আইনের প্রতিবাদে মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল,বাউফল

প্রথম আলোর পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান এবং যুগান্তর বিশেষ প্রতিবেদক মাহবুব আলম ওরফে লাবলুর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের এক দফা দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাউফল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি চলে।
সাংবাদিক আসাদুজ্জামান সোহাগের সঞ্চালনায় ও বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, জিতেন্দ্র নাথ রায়, মোঃ দেলোয়ার হোসেন, আরেফিন সহিদ, বশির উদ্দিন, মাই টিভি ও ভোরের পাতার অহিদুজ্জামান ডিউক  প্রমুখ। এ সময় বাউফল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন প্রিন্ট ও বেসরকারি টেলিভিশনের অর্ধশত সাংবাদিক উপস্থত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক কালো অধ্যায়। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের এক দফা দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগান্তরের বিশেষ প্রতিবেদক মাহবুব আলমের বিরুদ্ধে আনিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন