1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে শুভ উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

জানা গেছে, ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর রেলপথের কাজ শেষ করেছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। গত ২৯ মার্চ রেলপথের সবশেষ ৭ মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। ঢালাইকৃত অংশ শক্ত হয়ে ট্রেন চলার উপযোগী হতে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন ছিল। গত শুক্রবার বিকেলে নির্ধারিত ৪৮ ঘণ্টা শেষ হয়। পরে ওইদিন প্রকৌশলীরা পরীক্ষা করে নিশ্চিত হন যে ঢালাইকৃত অংশ ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে। অর্থাৎ বর্তমানে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত সেতুর পুরো পাথরবিহীন রেলপথ।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’ চলাচল শুরু হয়েছে। ট্রেনটির চালক আমি। ট্রেনের প্রথম চালক হতে পেরে আমি আনন্দিত। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন