1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চাকুরীর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চাকুরীর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চাকুরীর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। চাকুরী না দিয়ে ওই টাকা আতœসাত করা এবং চাকুরীপ্রার্থীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের হেলাল নামের এক ব্যাক্তি।

অভিযোগে বলা হয়, ফরাজগঞ্জ ইউনিয়নের পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে চাকুরী দেয়ার কথা বলে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাইমারা গ্রামের বাসিন্দা ছিদ্দিকের ছেলে হেলালের কাছ থেকে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ দফায় সাড়ে তিন লক্ষ টাকা নেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। দীর্ঘদিনেও ওই চাকুরী হয়নি। তাই চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান হেলাল। এ সময় হেলালকে টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে হেনস্তা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয় অস্বীকার করে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, হেলাল সাড়ে তিন টাকার মানুষ না, আমি কেন তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিব।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে আজ দুপুরে একটি অভিযোগ পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন