1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২'শ পরিবার পেলো খাদ্য সহায়তা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২'শ পরিবার পেলো খাদ্য সহায়তা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২’শ পরিবার পেলো খাদ্য সহায়তা

মোঃ সানাউল্লাহ, বরগুনা 
  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা

বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২শ’ দুস্থ্য, অসহায় এবং প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জালাল উদ্দীন, সহকারি প্রকৌশলী জিয়াউল হক প্রমূখ।

সহায়তা পাওয়া একাধিক ব্যক্তি জানান, সামনে ঈদ, ঘরে ঈদ করার সামগ্রী ছিলনা৷ জেলা পরিষদের উদ্যোগে আজ তারা ১০কেজি চাল, ১কেজি করে ডাল, তেল, চিনি এবং ২ প্যাকেট করে সেমাই পেয়েছেন। এখন তারা আনন্দে ঈদ উদযাপন করতে পারবে।

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন,  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যাোগে জেলার ১২’শ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি আমরা। যারা নিতান্তই ছিন্নমূল, দুস্থ্য তাদের বাছাই করার চেষ্টা করেছি আমরা। আমাদের এ আয়োজন ভবিষ্যতেও অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন