1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আওয়ামীলীগ সরকারের আমলে দেশ ও জাতির ভাগ্যর পরিবর্তন হয়-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আওয়ামীলীগ সরকারের আমলে দেশ ও জাতির ভাগ্যর পরিবর্তন হয়-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আওয়ামীলীগ সরকারের আমলে দেশ ও জাতির ভাগ্যর পরিবর্তন হয়-এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৬০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিশ্বে রোল মডেল। এ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জাতির ভাগ্যর পরিবর্তন হয়। মঙ্গলবার সকালে লালমোহনের বদরপুর ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমপি শাওন আরো বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের সকলখাতে উন্নয়ন হয়েছে। মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।’ বদরপুর ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠাণে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক মোস্তফা মোসলমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন