1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২১৪ বার পঠিত
Spread the love

 জাহিদ দুলাল,লালমোহন 

ভোলার লালমোহনে শিক্ষার্থীদের সংগঠন লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বুধবার রাতে নতুন এ কমিটির অনুমোদন দেন। এতে মো. সাফায়েত রহমানকে সভাপতি ও রাকিবুল হাসান রকিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য মোট ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন:- মো. শাকিব ও অভি হাসান (সহ-সভাপতি), আমজাদ হোসেন হৃদয়, তাজউদ্দিন সাজিদ, তরিকুল ইসলাম রাফসান, মেহেদী হাসান শিহাব ও ফাহাদ হোসেন হিরা (যুগ্ম সাধারণ সম্পাদক)।   কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাব্বির আহমেদ লিমন ও মো. রাতুলকে। এছাড়া নতুন এ কমিটিতে ফৌজিয়া নাজনিন অন্তরাকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

নতুন এ কমিটির পক্ষ থেকে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ উপদেষ্টাবৃন্দের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা সংগঠনটিকে গতিশীল ও শৃঙ্খলবদ্ধ রেখে কার্যক্রম পরিচালনা করেবেন বলেও জানান।

জানা যায়, ১৯৮৬ সালে ‘প্রতিভা বিকাশের সহযোগিতাই আমাদের লক্ষ্য, হোক না আঁধার তবুও চল’ এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকে বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন