1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২০১ বার পঠিত
এসএসসির গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
Spread the love

ভোলার লালমোহনে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রোববার উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওইসব শিক্ষার্থীদের বহিস্কার করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. টিটব, সুমাইয়া বেগম, মিতু বেগম, এমদাদুর রহমান ও মো. কামরুল হাসান। এদের মধ্যে গজারিয়া বালক মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন, ডা. আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন, হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন এবং ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মো. এমদাদুল হক সেলিম জানান, পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক ১৫ মিনিট আগে এসব শিক্ষার্থীদের বহিস্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোছলেহ উদ্দিন ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান। পরে নোটিশের মাধ্যমে সকলকে বহিস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বহিস্কৃত এসব শিক্ষার্থীরা এবছরের অন্যকোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন