1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া ডলফিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া ডলফিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া ডলফিন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৫১ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের মৃত জোড়া ডলফিন ভেসে এসেছে। এর মধ্যে আট ফুট দৈর্ঘ্যর একটি ইরাবতী এবং তিন ফুট দৈর্ঘ্যের একটি নতুন প্রজাতির ডলফিন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্বপাশে ঝাউবন এলাকায় ডলফিন দুটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। এর আগে গত ৪ মে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন এলাকায় সাত ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।

জুয়েল বলেন, সকালে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিন দুটিকে এখানে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, এগুলো জোয়ারের সঙ্গে এসেছে। তবে এখন পর্যন্ত যতগুলো ডলফিন ও তিমি মৃত অবস্থায় এসেছে তার মধ্যে এই ছোটটা একটু ভিন্ন প্রজাতির মনে হচ্ছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছরে চারটি এবং ২০২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আট ফুট লম্বাটা মূলত ইরাবতী প্রজাতির ডলফিন। আর ছোটটি কোন প্রজাতির তা নির্ণয় করা কঠিন হচ্ছে। আমরা গবেষণা করছি, তবে মনে হচ্ছে এটিও ইরাবতীই হবে।

তিনি বলেন, ডলফিনগুলোর শরীরের প্রায় ৫০-৬০ শতাংশ পচে গেছে। তবে এরা ভিন্ন ভিন্ন জায়গায় মারা গেলেও জোয়ারের প্রভাবে এক স্থান থেকে উঠেছে। সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে।বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন