1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নোটিশ টাঙিয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করল পরিচালক সমিতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নোটিশ টাঙিয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করল পরিচালক সমিতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোটিশ টাঙিয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করল পরিচালক সমিতি

দ্বীপকন্ঠ নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৭৪৩ বার পঠিত
Spread the love

কার্যালয়ে নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ নিয়ে দেশের সাংবাদিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনের এমন কার্যক্রমে।

জানা গেছে, সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।

কার্যালয়ের সম্মুখে টাঙানো পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘গত ১৩ মে  সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে গত ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’ঘটনা সম্পর্কে গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর কালের কণ্ঠকে বলেন, ‘কয়েক দিন আগে, রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থকে অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক তাই তাকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না।

পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তার সঙ্গে কথা-কাটাকাটি হয়।’ পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি তীব্র নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন