1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২০৩ বার পঠিত
Spread the love

 মোঃ আলমগীর হোসেন ,কলাপাড়া 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে সর্বস্তরের জনগনের সাথে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান সুজন মোল্লা। খসড়া বাজেট উপস্হাপনের করেন ইউনিয়ন পরিষদের সচিব এম, এ, জলিল তালুকদার। খসড়া বাজেটের কপি উপস্থিত সকলের মধ্য বিতরন করা হয়। সভায়এসযয় আরো উপস্থিত ছিলেন স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, গন্যমান্য শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, স্বাস্থ্য কর্মী, গ্রাম-পুলিশ, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ আরো অনেক ব্যক্তি বর্গ।
বাজেট বক্তৃতায় চেয়ারম্যন সাহেব সর্ব প্রথম মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল দেশ, মাননীয় প্রধানমন্ত্রী তার একক প্রচেষ্টায় গ্রাম হয়েছে শহর, শহরের সকল সুবিধা মানুষ গ্রামে বসে পাচ্ছে, বাংলাদেশ এখন উন্নয়নে সারাবিশ্বে রোল মডেল, এখন তার স্বপ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়া, সে লক্ষ্য অর্জনে টিয়াখালী ইউনিয়ন সর্বাত্বাক কাজ করে যাবে। বাজেটে কোনো সংশোধনী করার প্রয়োজন লাগবে কিনা সে জন্য সকলের মতামত চান। উপস্থিত ব্যাক্তিবর্গ বাজেট সভায় অংশ নিয়া বাজেটকে একটি জনকল্যানমুখী বাজেট বলে আখ্যা দেন। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আবারো জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সরকার গঠনে জনগনের সহযোগিতা চাইলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন