1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪৩৩ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে মটরসাইকেল দুর্ঘটনায় আহসানুল হক প্রভাব নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে।

সোমবার সন্ধার পর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল হক প্রভাব লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে। তার বাড়ি উপজেলার কিশোরগঞ্জ গ্রামে মৃধা বাড়ি। বাবা লালমোহন উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুল হক মিঠু। আহসান হক প্রভাব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো: মাহাবুর রহমান।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধার পর মোটর সাইকেলে আহসানুল হক প্রভাব বাড়ি থেকে কিশোরগঞ্জ বটতলা দিকে আসছিলেন। এ সময় সামনে থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা মারে । এ সময় আহসানুল হক প্রভাব ট্রাকের চাপায় সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান । সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন