1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় অর্ধশত নারী কৃষককে জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় অর্ধশত নারী কৃষককে জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় অর্ধশত নারী কৃষককে জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত
Spread the love
বরগুনার পাথরঘাটায় জৈব সার প্রস্তুত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের পদ্মা কমিউনিটি কাইমেট রেজিলিয়েন্স সেন্টারে জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন বিষয়ক তিনদিন প্রশিণ শেষ হয়।
এতে উপকূলীয় পাথরঘাটা উপজেলার অর্ধশত নারী কৃষক ‘হাতে-কলমে শিখবো, পারিবারিক কৃষি করবো, নিজের চাহিদা মেটাবো, জলবায়ু সহনশীল কৃষি খামার করবো’ এমন অঙ্গীকার করেন।
সিসিডিবি- এনগেজ প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল কৃষি উন্নযন বিষয়ক প্রশিণে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, সিসিডিবির প্রোগ্রাম অফিসার ফাতেমা আক্তার রিয়া, প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার অভিজিৎ মজুমদার রতন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কমিউনিটি কাইমেট রেজিলিয়েন্স সেন্টারের সভাপতি আবদুর রহিম প্রমুখ। তিনদিন এ প্রশিণে অর্ধশত নারী কৃষক প্রশিক্ষণ নেয়। প্রশিণ শেষে প্রশিক্ষণার্থীদের ১০ ধরনের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
নারী কৃষক ইশিতা রানী, খালেদা বেগম, নমিতা রানী বলেন, আমরা অনেকদিন ধরে বাড়ির আঙিনায় এবং মাঠে কৃষির কাজ করছি। এর আগে কীটনাশক ব্যবহার করতাম। কয়েকবছর ধরে জৈব সার ব্যবহার করি। কিন্তু জৈব সার তৈরি, প্রয়োগ এবং কৃষির উপর কোন প্রশিক্ষণ ছিলো না। তিনদিন জলবাযু সহনশীল কৃষি খামার বিষযক প্রশিক্ষণ পেয়েছি। জৈব কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে বাস্তবসম্মত জ্ঞান লাভ করেছি। আমরা এই প্রশিক্ষণ নিয়ে বাস্তবে কাজে লাগাবো। হাতে কলমে শিখে পারিবারিক কৃষি চাষ করে অন্তত নিজেদের চাহিদা মেটাবো।
সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, দিনদিন নারী কৃষকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তাদের নিয়ে কেউ ভাবছে না। নারী কৃষকদের উদ্বুদ্ধ করতে জাতীয় বাজেটে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিযন পরিষদের বাজেটে নারী কৃষকদের জন্য আলাদা বরাদ্দের দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, বাংলাদেশে আদিকাল থেকেই জৈব কৃষি ব্যবস্থা চালু ছিলো। জৈব সার টেকসই,লাভজনক এবং বিষমুক্ত। জৈব সার পরিবেশ সম্মত এবং সামাজিক সম্পৃতি বৃদ্ধিতে সহায়ক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পারিবারিক কৃষির উপর গুরুত্ব দিচ্ছেন। সকলকে বিষমুক্ত কৃষি চাষ করার জন্য কৃষকদের আহ্বান জানান, পাশাপাশি নারী কৃষকদের পারিবারিক কৃষির ক্ষেত্রে আরও এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন