1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুই মাস ধরে নিখোঁজ লালমোহনের এক কলেজ ছাত্র মোবাইল ফোন উদ্ধার হলেও হদিস নেই ছাত্রের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুই মাস ধরে নিখোঁজ লালমোহনের এক কলেজ ছাত্র মোবাইল ফোন উদ্ধার হলেও হদিস নেই ছাত্রের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুই মাস ধরে নিখোঁজ লালমোহনের এক কলেজ ছাত্র মোবাইল ফোন উদ্ধার হলেও হদিস নেই ছাত্রের

জসিম জনি
  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৮৩ বার পঠিত
Spread the love

দুই মাস ধরে নিখোঁজ ভোলার লালমোহনের এক কলেজ ছাত্র। ভোলা সরকারি কলেজ ছাত্রাবাস থেকে গত ২৯ মার্চ বের হয়ে যায় আসাদুর রহমান। এরপর তার আর কোন হদিস পাচ্ছে না পরিবার। এ ব্যাপারে ভোলা সদর থানায় সাধারণ ডায়েরী করা হলেও গত দুই মাসেও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না ওই ছাত্রের।

আসাদের বাড়ি লালমোহন চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে। বাবা মো. ইউসুফ হারুনের দুই সন্তানের ছোট আসাদ। ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে ওই কলেজেরই শাহবাজ খান ছাত্রাবাস ১১০ নং কক্ষে থাকতো। ছাত্রাবাসে থাকা অবস্থায় ২৯ মার্চ বিকেলে কাউকে কিছু না বলে নিজের পড়নের কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়। পরে তার খোঁজ না পাওয়ায় ছাত্রাবাসের তত্ত¡াবধায়ক মো. রিয়াজ উদ্দিনসহ খোঁজাখুজি করা হয়। তবুও কোথাও পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাসায়ও খোঁজ করা হয়েছে। কোথাও আসাদকে পাওয়া যায়নি।

আসাদের বাবা ইউসুফ হারুন জানান, ভোলা থানায় সাধারণ ডায়েরী করার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি ট্রাকিং করে চট্টগ্রামের কুলশী থানা এলাকায় এক গার্মেন্টস কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির কাছে মোবাইল ফোনটি আসাদ বিক্রি করেছে বলে তিনি জানায়। আসাদের বাবা চট্টগ্রাম গিয়ে কুলশি থানা পুলিশের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। তবে আসাদের কোন সন্ধান দিতে পারেনি তিনি। পুলিশের পক্ষ থেকেও মোবাইল ফোন উদ্ধার করা হলেও ওই সূত্র ধরে আসাদের কোন খোঁজ নিতে পারেনি।
এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ভোলা থানার এসআই আলী আকবর জানান, অভিযোগকারী সাইবার ক্রাইমে অভিযোগটি নিয়েছে। সাইবার ক্রাইমে এ বিষয়ে কোন তথ্য পাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন