1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪০৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শশুড়-শাশুড়ি ও দেবরের হাতে শারীরিক নির্যাতনের শিকার ওই গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামের মফিজের ছেলে রুবেলের সাথে দুই বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই গ্রামের আঃরবের মেয়ে শিরিনা বেগমের। বিয়ের সময় শশুড় বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ ২লাখ টাকা নেয় রুবেলের পরিবার। শিরিনা জানান, কিছুদিন যাবৎ ছেলে ব্যবসা করবে এমন কথা বলে রুবেলের মা বাবা আমার বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে। টাকা এনে দিতে না পারায় বিভিন্ন অজুহাতে আমার স্বামী আমাকে মারপিট করে। গত শনিবার রাত ৯ টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শশুড় মোঃ মফিজ, শাশুড়ী ফাতেমা, দেবর রাকিব ননদ ফাহিমা মিলে আমাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে আত্মীয় স্বজনরা আমাকে তজুমদ্দিন হাসপাতালে এনে ভর্তি করে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন