1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

মাহমুদুর রহমান ,পাথরঘাটা
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪২৯ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান ,পাথরঘাটা

বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ৭১ টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পাথরঘাটা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
আজ সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টিতে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন। পরে পাথরঘাটা প্রেসক্লাবে পৃথক প্রতিবাদ সভা করা হয়েছে।
এ সময় বক্তব্য দেন- পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, নজমুল হক সেলিম, শফিকুল ইসলাম খোকন, তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে যতবড় প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন তাদের সর্বোচ্চ বিচার এবং শাস্তির দাবি জানাচ্ছি। এই বর্বরোচিত ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আমরা সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে আসবে এমন আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকরা বলেন, আসামিরা তো গ্রেফতার হলো। পিছনের অভিজ্ঞতা দিয়ে মনে হচ্ছে এই প্রভাবশালী আসামিরাও আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে আসবে। আমরা চাই দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন