1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে গলায় ফাঁস দিয়ে হুমায়ুন কবির নামে ৪৫ বছরের এক মানসিক ভারসম্যহীন যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। যুবক হুমায়ুনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, হুমায়ুন কবির বিগত প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার জন্য স্ত্রীর থেকে আলাদা ঘরে থাকতেন তিনি। সকাল ৮ টায়ও ঘরের দরজা বন্ধ দেখে হুমায়ুনের স্ত্রী নার্গিস বেগম ঘরের টিনের ফাঁকা দিয়ে ভিতরে তাকিয়ে তার স্বামীকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।

এ বিষয়ে লালমোহন থানার এসআই আউওয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন