1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উন্নয়নের জন্য শেখ হাসিনা এখন সারা বিশ্বের প্রশংসিত নেতা- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উন্নয়নের জন্য শেখ হাসিনা এখন সারা বিশ্বের প্রশংসিত নেতা- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

উন্নয়নের জন্য শেখ হাসিনা এখন সারা বিশ্বের প্রশংসিত নেতা- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৯৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

বিএনপি-জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাতœক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে ভোলার লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌরসভা ও তজুমদ্দিন উপজেলা এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর গত ১৩বছর এই লালমোহর-তজুমদ্দিনে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিই না, শান্তি প্রতিষ্ঠায় না, দলমত সকল ধর্মের লোক একত্রিক হয়ে বাজারের ব্যবসায়ীরাসহ সকলে নিরাপত্তার চাদরে বসে শান্তিতে ব্যবসা ও বসবাস করছেন। লালমোহন-তজুমদ্দিনের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন এখন সারা বিশ্বে প্রশংসিত। শেখ হাসিনা এখন সারা পৃথিবীর নেতা।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও ফকরুলরা ক্ষমতার জন্য এখন পাগল প্রায়। তারা ঢাকা ও লন্ডনে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এখন তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। আওয়ামীলীগের উন্নয়ন দেখে তারা এখন দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতেছে। তারা যদি তাদের ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে তাদেরকে কঠিন ভাবে জবাব দেয়া হবে। তাদের সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।

এসময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহসহ দুই উপজেলার আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন