1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডোবা থেকে বল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডোবা থেকে বল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ডোবা থেকে বল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩১৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বরিশালে ডোবায় পড়ে থাকা পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর বাঘিয়া এলাকার পার্শ্ববর্তী বিসিক শিল্পনগরীর সীমানা প্রাচীরের মধ্যে থাকা একটি ডোবায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল শেষ করে বাড়িতে আসে ছয় বছর বয়সী দুই শিশু দ্বিনিয়া ও খাদিজা। খাওয়া-দাওয়া শেষ করে পাশের বিসিক মাঠে খেলতে যায় তারা। সেখানে ডোবায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন