1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ফেসবুকে সাঈদীর মৃত্যুর শোক: ভোলায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ফেসবুকে সাঈদীর মৃত্যুর শোক: ভোলায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ফেসবুকে সাঈদীর মৃত্যুর শোক: ভোলায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ, ভোলা:
যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্য করায় ভোলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। মুহুর্তে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পদ থেকে অব্যাহতির কারণ হিসেবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা  জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরি ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা গেছে, যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর দিন ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন মিরাজ তার ফেসবুক টাইম লাইনে লিখেছেন, ‘মধুর কন্ঠের কুরআন এর পাখির মৃত্যু। আহ্, এমন সংবাদে হৃদয় ভেঙ্গে গেল- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
অব্যাহতি পাওয়া মেহেরাব হোসেন মিরাজ জানান, দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আমি মুসলিম হিসেবে  ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। একটা মানুষ মারা যাওয়ার পর মুসলিম হিসেবে যেটা বলার, আমি সেটা বলেছি। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোন কাজই আমরা চারজনের কেউই করিনি। তবে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে পদ থেকে বঞ্চিত করা হয়েছে।
দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সৌরভ বলেন, তারা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। যা তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড করেছে। এ জন্য তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।
ভোল জেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ ঢাকা মেইলকে বলেন, “তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকান্ডে জড়িত থেকেছে, তাই তাদেরকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কোনো ছাত্রলীগ নেতা যদি দলীয় শৃঙ্খলা ও সংগঠনের পরিপন্থী কোনো কাজ করে থাকে। তাহলে তাদেরকে পদ থেকে অব্যাহতি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন