1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ফিলিস্তিন মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ফিলিস্তিন মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ফিলিস্তিন মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল

মোঃ রিয়াজউদ্দিন, লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বার পঠিত
Spread the love

মোঃ রিয়াজউদ্দিন, লালমোহন 

ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলার লালমোহন কালমা ইউনিয়নের সর্বস্তরের ওলামায়েকেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ডাওরী বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা উজির আহমদ(রঃ) কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা ফখরুদ্দিন আল রাজি’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ডাওরী বাজার বড় মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাওরী বাজার তালিমুল নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক  মোহাম্মদ আব্দুল আজিজের সঞ্চালনায় এ সময় গুরুত্বপূর্ণ ধর্মীয় বক্তব্য প্রদান করেন  ডাওরী বাজার বড় মসজিদের খতিব মাওলানা মুশলিম শরীফ, বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা মোবাশ্বির আহমাদ সাদী, ডাওরী হাট ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুল হক,  আহমেদ হোসেন নুরানি মাদরাসার মোহতামিম মাওলানা সাইফুল ইসলাম, হযরত হাছনাইন আহমেদ সিদ্দিকি নুরানি মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান , পালোয়ান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আরিফ প্রমুখ।

এ সময় বক্তারা মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সকল বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন