1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের কালমায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের কালমায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনের কালমায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ৪নং ওয়ার্ড শাওন ঐক্য পরিষদের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে আলম বাজার, ফরাজি বাজার প্রদক্ষিণ করে ওই ওয়ার্ডের মৃধা চৌমুহনী গিয়ে সমবেত হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাজাহান খলিফা। বক্তব্যে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন তিনি। একইসাথে ভোলা-৩ আসন লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন তুলে ধরে, এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান শাহাজাহান খলিফা। এসময় কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক মাতাব্বর, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাচন আলী সিকদার, সহ-সভাপতি সেলিম বিশ্বাস, সদস্য নুরু মিয়া, ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল মাঝিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন