1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

ভোলা মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

শনিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।

পরে বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ মনি, চরফ্যাসন-মনপুরার প্রয়াত সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা হাজিরহাট মার্কাস মসজিদ বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করে হাজিরহাট মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইউসুফ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল মতিন মাতাব্বর, নাছির কেরানি, যুগ্ন সম্পাদক জাবেদ ফরাজী, যুগ্ন সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ জুয়েল ও তথ্য ও প্রকাশ সম্পাদক নজরুল ইসলাম মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন