1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে নাগর হাওলাদার নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। সোমবার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নাগর হাওলাদার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে এই আওয়ামী লীগ নেতা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী বিউটি বেগম বলেন, বিকালে নাজিরপুর ঘাটের মৎস্য আড়ৎ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে নাজিরপুর ব্রিজের গোড়ায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন