1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে যুবলীগ নেতা সহ ৬ জনকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে যুবলীগ নেতা সহ ৬ জনকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে যুবলীগ নেতা সহ ৬ জনকে কুপিয়ে জখম

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিমসহ ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের লালখান বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে রেজাউল করিমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বাকীদের বাউফল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকার মার্কার উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা যুবলীগ নেতা রেজাউল করিমের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। এসময় রেজাউল করিমের সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীরা  প্রতিরোধ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়।
তখন ছাত্রলীগ নেতা অলিউল ইসলাম, মো. রাকিব, মো. ফেরদৌস, মো. শফিকুল ও যুবলীগ নেতা বাদলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতদের একজন অলিউল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. হাসান হাওলাদার ও ভাগ্নে শাহাবুদ্দিন এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালায়। তিনি বলেন, যুবলীগ নেতা রেজাউল করিমকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান হাওলাদার বলেন, ঘটনার সময় আমি পটুয়াখালী শহরে অবস্থান করছিলাম। এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন