1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দুই ভাই নিহতের ঘটনায় দুই নারী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দুই ভাই নিহতের ঘটনায় দুই নারী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে দুই ভাই নিহতের ঘটনায় দুই নারী গ্রেফতার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সেলিম মুন্সি (৪৫) ও আলাউদ্দিন মুন্সি (৫০) নামের  দুই জন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফুলবানু (৪৭) ও মার্জিয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জমিজমা নিয়ে  সেলিম মুন্সী গংয়ের সাথে তার চাচাতো ভাই  আলাউদ্দিন গংয়ের বিরোধ চলছে।  ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী  নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আলাউদ্দিন মুন্সী গং তার উপর অতর্কীতে হামলা চালায় এবং তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করে। ঘটনার সময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তিনি হামলার স্বীকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন,‘ সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছে। আর এ বিরোধের জের ধরেই সেলিম মুন্সীর তারা উপর হামলা করে। ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কিভাবে মারা গেছে তা বলতে পারবোনা।
বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, দুই পরিবারের পক্ষ থেকে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন