1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় তেলের গুদামে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌরসভার হাইস্কুল সুপার মার্কেট এলাকায় এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের ২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকাÐের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গুদামের মালিকের ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ পাটওয়ারী জানান, দুপুরের দিকে হঠাৎ করে তেলের গুদামটিতে আগুন লাগে। এতে পুরোপুরি পুড়ে গেছে টিনসেডের গুদাম ঘর, সাতটি তেলের ড্রাম এবং একটি টিভিএস আরটিআর ফোর-ভি মডেলের মোটরসাইকেল। যার ফলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে ১০ থেকে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে অগ্নিকাÐের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন