1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে চার কন্যাশিশুর জন্ম দিলেন সালমা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে চার কন্যাশিশুর জন্ম দিলেন সালমা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে চার কন্যাশিশুর জন্ম দিলেন সালমা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় একসঙ্গে চার কন্যাশিশুর জন্ম দিয়েছেন সালমা বেগম নামে এক প্রসূতি মা। রোববার রাত ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে চার কন্যাশিশুর জন্ম দেন ওই প্রসূতি। সালমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকার আজি উদ্দিন হাওলাদার বাড়ির মো. জুয়েলের স্ত্রী। জুয়েল কনস্ট্রাকশনের কাজ করে। তাদের ২ বছরের আরো একজন ছেলে রয়েছে।

সালমার দেবর মো. সাগর জানান, রোববার বিকালে বাড়িতে আমার ভাবির প্রসব বেদনা ওঠে। এরপর সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরই হসপিটালের নার্সদের সহযোগিতায় আমার ভাবি একে একে চারজন কন্যাশিশু জন্ম দেন। সন্তান জন্মের পর ভাবি সুস্থ্য রয়েছেন। তবে নবজাতকদের শারীরিক জটিলতা থাকায় তাদের উন্নতি চিকিৎসার জন্য ভোলায় নেওয়ার কথা বলেছেন চিকিৎসক। যার জন্য আমরা ভাবিসহ শিশুদের ভোলায় নিবো।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, সন্ধ্যার দিকে ওই প্রসূতিকে তার স্বজনরা হসপিটালে আনেন। আনার পরপরই তিনি একজন শিশু জন্ম দেন। এরপর আমাদের সহযোগিতায় একে একে মোট চারজন কন্যাশিশু জন্ম দেন। আমরা আন্তরিকতার সঙ্গে ওই প্রসূতির প্রসব করিয়েছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অতনু মজুমদার জানান, সন্ধ্যার পর সালমা নামের একজন গর্ভবতী মা হাসপাতালে আসেন। তিনি আসার পর আমাদের কর্তব্যরত নার্স এবং মিডওয়াইফরা দক্ষতার সঙ্গে ওই গর্ভবতী মায়ের সন্তান প্রসব করান। এ সময় ওই রোগী একে একে চারজন সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুদের শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন