1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার লালমোহনে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার লালমোহনে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলার লালমোহনে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহনে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৮ জানুয়ারি)  বিকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে  এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা – ৩ আসনের টানা চতুর্থ বারের মত নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক তিনি পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের দরবারে আজ বিশ্ব নেত্রী, উন্নয়নের প্রতীক হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। দেশের জনগনের উন্নয়নের ভরসার স্থান দখল করে নিয়েছে।তিনি যতদিন থাকবেন দেশের জনগনের উন্নয়ন অব্যাহত থাকবে। শিক্ষার উন্নয়ন কাজ করেছেন।  আওয়ামিলীগ অনেক বড় দল অনেক নেতা কর্মী মনোনয়ন চাইতেই পারে। কিন্তু যারা মনোনয়ন পাওয়ার পর নৌকার পক্ষে কাজ না করে নৌকার সাথে মোনাফেকি করে তারা মোনাফেক। শেখ হাসিনার নৌকার বিপক্ষে যারা কাজ করে তারা আওয়ামীলীগ করে না, তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য দল করেন।যারা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামীলীগ করে তারা আওয়ামীলীগের শত্রু। তৃনমুল নেতা কর্মীরাই দলের প্রাণ, দলের শক্তি।তৃনমূল নেতা কর্মীরাই নেতা তৈরী করে। তারাই আওয়ামীলীগকে বাচিয়ে রেখেছে।ত্যাগী কর্মী হওয়ার চেস্টা করেন।দলের সাথে বেইমানি করবেন না। দলীয় নেতা কর্মীদের ছেড়ে আমি কোথাও যাব না।আপনারা আমাকে ফুল দেয়ার চেয়ে হৃদয় দিবেন আমি তাতেই আমি খুশি।
 উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন পৌরসভার মেয়র হাজী  এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহাডিন্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লালমোহন সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া, ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ জাহের, অধ্যক্ষ এমদাদুল ইসলাম সেলিম,আওয়ামীলীগের সকল অঙ্গ স নেতাকর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন