1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বিরল প্রজাতির ৪০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বিরল প্রজাতির ৪০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় বিরল প্রজাতির ৪০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা অবস্থায় ফের ৪০ কেজি ওজনের একটি অলিভ রিডল সি (জলপাই রঙা) বিরল প্রজাতির একটি জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। গত ১৮ দিন আগে এই প্রজাতির ৬০ কেজি ওজনের আরেকটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করেছিল বনভিবভাগ।

শুক্রবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করে বিকেলে ৪ টায় মনপুরা দখিনা হাওয়া সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বনবিভাগের পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী।

বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, চরপাতিালিয়া সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জেলেরা সংরক্ষিত বনাঞ্চলে কচ্ছপটি আটকে থাকতে দেখে মুঠো ফোনে জানায়। তখন মেঘনায় টহলে থাকা বনভিভাগের টিম নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বনভিভাগের বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেলে দখিনা হাওয়া সীবিচ সংলগ্ন মেঘনায় অবমুক্ত করা হয়।

এই ব্যাপারে মনপুরা বনভিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, মনপুরায় ১৮ দিনের ব্যবধানে ৪০ কেজি ওজনের অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন