1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

কয়েক দিন ধরে ঝেঁকে বসেছে শীত। কনকনে শীতে কাবু মানুষজন। এই তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় মানুষ। ভোলার লালমোহন উপজেলায় সেসব অসহায় মানুষেরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল।

শনিবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় নদী পাড়ের সাড়ে ছয়শত অসহায় মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল পেয়ে খুশি অসহায় মানুষজন।
এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে লালমোহন উপজেলা প্রশাসন। একই সঙ্গে উপজেলায় সরকারি সাড়ে চার হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনও করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক রাষ্ট্র নায়ক। কারণ তিনি যেকোনো দুর্যোগে সবার আগে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার ওপর জনগণের আস্থা রয়েছে বলেই বিপুল ভোটে আবারও তাকে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় এনেছে দেশের জনগণ।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ওসি এসএম মাহবুব উল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন