1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ আছেন।
রোববার (২১ জানুয়ারি) দিনগত রাত ৯ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা দু’জন- বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যাঁর কারনে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০ টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবেন বলেও তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন