
এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
বিজ্ঞান ও প্রযুক্তি ” উদ্ভবনেই সমৃদ্ধি ” স্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহনকরীদের মধ্যে বিজয়ী শিক্ষর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম), মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিনসহ কৃষি কর্মকতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নাজির মোঃ মনির, গোপনীয় শাখার মোঃ রুবেলসহ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।