1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ 'ধান শালিকের কাব্যমালা' প্রকাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ 'ধান শালিকের কাব্যমালা' প্রকাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ

মুশফিক হাওলাদার,  লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৬৭ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার,  লালমোহন

বিশিষ্ট লেখক সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনের লেখা নতুন বই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলা উপলক্ষ্যে। ‘ধান শালিকের কাব্যমালা’ নামক বইটি প্রকাশ করেছে বাডস প্রকাশনী। অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির বাডস প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে। মূল্য ৩০০ টাকা।
লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও তিনি লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেয়া তাঁর অভিজ্ঞতার কথা।সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তাঁর একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে– কাব্যগ্রন্থ: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে। প্রবন্ধ গ্রন্থ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, ভাগ্য রিমান্ডে এবং নাটক: ভাষা আন্দোলন।
তিনি দ্বীপ জেলা ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড বালুচর গ্রামে ১ এপ্রিল ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করেন।

তিনি জানান, অনেক পথ অতিক্রম করে অব্যক্ত কষ্ট বুকের ভেতর চাপা রেখেই এ বইটি বের করতে হয়েছে। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের মধ্যেও থেমে যাননি। একাধারে লিখে যাচ্ছেন এবং বই প্রকাশ করছেন। তিনি আঁধারে আলোর হাতছানি দেখেন। প্রতিকূলতার মুখোমুখি হতে হয় জীবন সংগ্রামে। তবুও হাল ছাড়েননি অদম্য সাহসী এ লেখক।

তিনি আরো বলেন, হৃদয়ের আঙিনায় ভালোবাসার রংতুলিতে রঙিন হয়ে ওঠে দেশ ও দেশের প্রকৃতি। আবহমান বাংলার ধান শালিক যেন আমাদের নিকট কুটুম। প্রাচীন ঐতিহ্যের ধান শালিক যেন আমাদের হৃদয়ে দোল খায়। আমরা প্রকৃতির রঙে রঙিন হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই কাব্যিক দৃষ্টিকোণে গড়ে উঠেছে ধান শালিকের কাব্যমালা। এটি তার লেখা সপ্তম বই।

ভোলার লালমোহনের নন্দিত লেখক নুরুল আমিন উপকূল সাহিত্য সগস্য সচিব এবং লালমোহন প্রেসক্লাবের ম্যাগাজিন ও সাহিত্য সম্পাদক। দৈনিক বর্তমান সংবাদের বিশেষ প্রতিনিধি, দৈনিক দক্ষিণবঙ্গ’র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের ভোলা’র উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি মুক্তবুলি সাহিত্য ম্যাগাজিনের অনলাইন ও প্রিন্ট ভার্সনের নিয়মিত লেখক।

স্বপ্নের ফসল ‘ধান শালিকের কাব্যমালা’ বইটি লেখক ও পাঠক মহল গ্রহণ করলে নুরুল আমিনের মতো শেকড়সন্ধানী লেখকরা প্রেরণা পাবে, সৃষ্টি হবে তাঁর মতো নতুন লেখক।গুণী লেখকের প্রতি শুভ কামনা জানিয়েছেন সাহিত্যপ্রেমিরা।

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন