1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভূক্তভোগী কৃষক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভূক্তভোগী কৃষক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভূক্তভোগী কৃষক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছে ভূক্তভোগী এক কৃষক। সংঘবদ্ধ চোর চক্র হুমকী ধামকী ও মিথ্যা মামলা দিয়ে অসহায় কৃষককে সর্বশান্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ওই কৃষক বাহাদূর মৃধা (৫০)। শনিবার বেলা ১১টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে মো: বাচ্চু মৃধা, মো বশির মৃধা, মো: সোহাগ সন্নমত প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বক্তব্য বলেন, গত ২৪ জানুয়ারী বিকাল আনুমানিক ৩টা ৩০ মি: সময় পরিবারের সদষ্যদের বাঁধার মুখে কৃষক বাহাদূর মৃধার আনুমানিক ৩০ হাজার মূল্যের একটি খাশি ছাগল জোর করে লুট করে নেয়, ওই ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা মো: জুয়েল সন্নসত ও আবু তালেব সরদার সহ ৬/৭ জন। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে স্থানীয় গণ্য মান্য ব্যক্তিদের পেছনে অনেক ঘুরাঘুর করার পরও প্রতিকার না পেয়ে গত ৩১ জানুয়ারী মোকাম কলাপাড়া উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। মামলা নং ১২৫/২০২৪। এতে চোর চক্র ক্ষিপ্ত হয়ে উল্টো ছাগল মালিকের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে পরবর্তী ৬ ফেব্রুয়ারি একটি হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলা ছাড়াও তাদের নান রকম হুমকী দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন