1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পিটিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া

কলাপাড়ায় ওয়েস্টার্ন কোম্পানির নৈশ প্রহরী শাহাদাৎ হোসেনকে আটকে রেখে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তার কলিক দিনেশসহ তাদের উদ্ধার করতে যাওয়া আরও চার প্রহরীকে বেধরক পিটিয়ে গুরুত্বর জখম করেছে। গত বুধবার সন্ধায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঐ রাতে শাহাদাৎ কে ডেকে নিয়ে আটকে রেখে শুক্রবার (১৬.০২.২০২৪) তারিখ সকালে ধানখালী একটা বিলের মধ্যে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাজমুল মৃধা, শওকত, বেল্লালসহ ১০/১২ জন কে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, কাজের সাইডে তেল কম হয়, এই তেল গুলো নাজমুল ও শওকতসহ আরো অনেকে চুরি করে। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধায় বাহিরে গেলে তাকে ডেকে নিয়ে যায় শওকত ও জাকার। বিলের মধ্যে নিয়ে অত্যাচার শুরু করে। তার কলিক দিনেসকে ফোন করে নিলে তাকেও নির্যাতন করে আটকে রাখে। বাচাতে নৈশ প্রহরী রাকিব,মনির,লিমন,মফিজুল গেলে তাদেরকেও মেরে আহত করে এবং মফিজুলের মটরসাইকেল আটকে রাখে। পরে সবাইকে ছেরে দিলেও শাহাদাৎকে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়। খালি রেপ ও স্টাম্পে স্বাক্ষর রেখে শুক্রবার সকালে ফেলে রেখে যায় ধানখালীর এক বিলে এমনটাই জানিয়েছেন তিনি সাংবাদিকদের কাছে।

অভিযুক্ত জাকার বলেন, তারা আমাদের কোম্পানিতে নৈশ প্রহরীর চাকুরি করে। তেল চুরি করা অবস্থায় তাদের ধরে জিঞ্জাসাবাদ করলে আমাদের উপর হামলা করে। আমাদেরকে হয়রানি করার জন্য শাহাদাৎকে সাহাবুদ্দিন হাওলাদারের বাড়িতে আটকে রাখা হয়েছে। স্টাম্প, রেফ, মটরসাইকেল কিছুই রাখা হয়নি বলে তিনি জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যন শাহাজাদা পারভেজ টিনু মৃধা বলেন, দুই থেকে তিনশত লোক এসে ঘটনাটি আমাকে জানিয়েছে। প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন