1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টা । ইউপি চেয়ারম্যান কারাগারে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টা । ইউপি চেয়ারম্যান কারাগারে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টা । ইউপি চেয়ারম্যান কারাগারে

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগ নেতা রেজাউল করিমকে (৫৫) হত্যা চেষ্টার মামলায় বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৪০) সহ মোট ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে। কারাগারে প্রেরণ করা অন্য ৩ আসামী হলেন শাহাবুদ্দিন আকন (৩৮), রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামীলীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে  কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামীরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত দীর্ঘদিন থেকে বগা ইউনিয়নে আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারনে হামলা ও পাল্টা হামলার একাধিক ঘটনা ঘটে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন